Pages

Tuesday, May 12, 2015

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠকঃ ১২ মে ২০১৫



অদ্য ১২ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ১৭০০ ঘটিকা হতে ১৮০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ১০৫ এর নিকট মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর কমপ্লেক্সে (জিআর ৪৩৪১৫৬ মানচিত্র ৭৯/-১০) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় প্রতিপক্ষ ৮১ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট N S Rautela বর্ণিত পতাকা বৈঠকে নতুন আগত ব্যাটালিয়ন এর সাথে সুভেচ্ছা বিনিময়, বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা বন্ধ, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।