১। অদ্য ২৩ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
বিএসপি মাঠ হতে ৮৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,৫২,০০০/-(তিন
লক্ষ বায়ান্ন হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৩ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী রবিউল আউয়াল সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্র্রামের
হেলেঞ্চাপুকুরপাড় হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০২ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৬৭,৪০০/-(এক লক্ষ সাতষট্টি হাজার চারশত)টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,১৯,৪০০/-(পাঁচ লক্ষ উনিশ হাজার চারশত)
টাকা মাত্র।
