১। গত ২০ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে হতে ০২ টি পিতলের ভারতীয়
রাধা-কৃষ্ণের মূর্তি যার প্রতিটি ০২ ফুট উচ্চতা ও ২৪ কেজি ওজনের আটক করতে সক্ষম
হয়,যার আনুমানিক মূল্য ১৬,০০,০০০/-(ষোল লক্ষ) টাকা মাত্র।
২। অদ্য ২১ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৫০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ২,০১,৬০০/-(দুই লক্ষ এক হাজার ছয়শত)টাকা মাত্র।
২। অদ্য ২১ মে
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
মাঠ পাড়া হতে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৩৮,২০০/-(আটত্রিশ হাজার দুইশত)টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৮,৩৯,৮০০/-(আঠারো লক্ষ উনচল্লিশ হাজার আটশত)
টাকা মাত্র।
