Pages

Saturday, May 23, 2015

সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা



অদ্য ২৩ মে ২০১৫ তারিখে আনুমানিক বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে বিকাল ০৫  পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ  জগন্নাথপুর বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান। বর্ণিত সভায় ৮নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ আইয়ুব আলী, হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক মোঃ আবু সামাদসহ ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।