অদ্য
২২ মে ২০১৫ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানী/বিওপি কর্তৃক
নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে
স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিওপি সংলগ্ন মসজিদ সমূহে জুমার নামাজ এর পূর্বে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সকল কোম্পানী/বিওপি কমান্ডার প্রেষণামূলক
বক্তব্য প্রদান করেন।






