Pages

Sunday, May 17, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ মে ২০১৫



১।   গত ১৭ মে ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা প্রেট্রোল পাম্পের পিছন হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার)টাকা মাত্র।
২।   গত ১৭ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামের ছয়ঘরিয়া মাঠ হতে ৬৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৬৬,০০০/-(দুই লক্ষ ছেষট্টি হাজার)টাকা মাত্র ।
৩। অদ্য ১৮ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৮,০০০/-(এক লক্ষ আট হাজার)টাকা মাত্র।
৪।   অদ্য ১৮ মে ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত)টাকা মাত্র।
৫।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৪৪,৫০০/-(চার লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।