Pages

Sunday, May 31, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ জুন ২০১৫



১।   অদ্য ০১ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ২১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৫,৬০০/-(পঁচাশি হাজার ছয়শত) টাকা মাত্র।

২।     অদ্য ০১ জুন ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ধৃত ০১ জন আসামীসহ {মোঃ উজ্জল মিয়া (৩০), পিতা-মোঃ সোনা মিয়া, গ্রাম+পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াডাংগা } ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আঠার হাজার) টাকা মাত্র । উল্লেখ্য উক্ত আসামীকে দামুড়হুদা থানা নির্বাহী ম্যজিষ্ট্রেট কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ (ঘ) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার ভ্রাম্যমান আদলত মামলা নম্বর ২৯/২০১৫ তারিখ ০১ জুন ২০১৫ ।

৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৩,৬০০/-(এক লক্ষ তিন হাজার ছয়শত) টাকা মাত্র।