১। অদ্য ২০ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
পাঁকা রাস্তার উপর হতে ২৪ কেজি ভারতীয় কার্বাইট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার)টাকা মাত্র।
২। অদ্য ২০ মে
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামের দৌলৎগঞ্জ
আইসিপি হতে ৩৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫১,০০০/-(একান্ন
হাজার)টাকা মাত্র।
৩। অদ্য ২০ মে
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা
পাঁকা রাস্তার উপর হতে ৩৪ কেজি বাংলাদেশী দস্তা মেডেল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৮৫,০০০/-(পঁচাশি হাজার)টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৭২,০০০/-(এক লক্ষ বায়াত্তর) টাকা
মাত্র।


