Pages

Saturday, May 30, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ মে ২০১৫



১।   অদ্য ৩১ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,৫০০/-(বায়ান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।

২।   অদ্য ৩১ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া পুকুরপাড় হতে ০১ জন ধৃত আসামীসহ { মোছাঃ রোবেলা বেগম (৪০)স্বামী-মোঃ আক্কেল আলী, গ্রাম-নতুনপাড়া, পোষ্ট-ধোপাখালী থানা-জীবননগর জেলা-চুয়াডাংগা} ০৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৫০০/- (তের হাজার পাঁচশত) টাকা মাত্র।আটককৃত আসামী ও মদ জীবননগর থানায় জমা করা হয়েছে যার মামলা নং ১৩ তারিখ ৩০ মে ২০১৫।

৩।  অদ্য ৩১ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাঁনপুর গ্রামের চাঁনপুর পাকা রাস্তার পার্শ্ব হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৪।   অদ্য ৩১ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা গ্রামের মধ্যে হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৫।  অদ্য ৩১ মে ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালাদারপাড়া মাঠ হতে ০২ জন ধৃত আসামীসহ { ১। মোঃ খায়রুল ইসলাম(২১)পিতা-মোঃ হাতেম আলী, গ্রাম-শিংনগর, পোস্ট-আকন্দবাড়ীয়া, থানা-জীবননগর জেলা-চুয়াডাংগা ২। মোঃ রহিদুল ইসলাম (৩৩), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম+পোষ্ট-রাংগেরপোতা, থানা+জেলা-চুয়াডাংগা} ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,২০০/- (সাইত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৬।  অদ্য ৩১ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ { মোঃ শরিফুল ইসলাম (৪৫)পিতা-মৃত মোসলেম মাস্টার, গ্রাম-স্বরুতপুর, পোস্ট-কুসুমপুর থানা-মহেশপুর জেলা-ঝিনাইদহ} ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৪০০/- (তের হাজার চারশত) টাকা মাত্র।

৭।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৭৯,০০০/-(এক লক্ষ উনআশি হাজার) টাকা মাত্র।