Pages

Sunday, May 24, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ মে ২০১৫

১।   অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের কার্পাসডাংগা পাকা রাস্তার উপর হতে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি চায়না মোটর সাইকেল (অজ্ঞাত আসামী ০২ জন) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৮৯,৬০০/-(এক লক্ষ  ঊননব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।

২।   অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্র্রামের ঈশ্বরচন্দ্রপুর নামক স্থান হতে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা মাত্র ।

৩। অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাবুল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের মাইলবাড়ীয়া নদীর পাড় হতে ২৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।
৪।   অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্র্রামের সুলতানপুর নদীর পাড় হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত)টাকা মাত্র।

৫। অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্র্রামের ফুলবাড়ী মাঠ হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৪,৫০০/-(চৌত্রিশ হাজার পাঁচশত)টাকা মাত্র।

৬। অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্র্রামের পিপুলবাড়ীয়া মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৮,০০০/-(এক লক্ষ আট হাজার)টাকা মাত্র।



৭।   অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০১ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ {শ্রী সৌরভ ঘোষ (২০), পিতা-গনেশ ঘোষ, গ্রাম-পারুলিয়া, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী} ০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ভারতীয় ১৩০ রুপী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,৭৫৮/-(তিন হাজার সাতশত আঠান্ন) টাকা মাত্র। আটককৃত মালামাল ও আসামী দামুড়হুদা থানায় সোপদ করা হয়েছে যার মামলা নম্বর ৩০ তারিখ ২৫ মে ২০১৫।

৮।   অদ্য ২৫ মে ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০২ টা ৩০ মিনিট হতে ০৪ টা ৩০ মিনিট পর্যন্ত ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, পুলিশ এবং ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লড়াইঘাট গ্রামের মোঃ ফারুক খান (৫৫), পিতা-মোঃ আলী আজম খান এর বাড়ী তল্লাশী করে মোঃ ফারুক খান এর শরীর থেকে ১০০ গ্রাম শুকনা গাঁজা, মোঃ মিজান মন্ডল (৪০), পিতা-অজ্ঞাত, গ্রাম-ধান্যখোলা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা এর শরীর থেকে ৫০ গ্রাম গুড়া গাঁজা, মোঃ নুরুল ইসলাম (৫৮), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম-সরতপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এর শরীর থেকে ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ বর্ণিত তিনজন নাগরিককে আটক করে, উল্লেখিত গাঁজার আনুমানিক মূল্য ৭০০/-(সাতশত) টাকা মাত্র। পরবর্তীতে উক্ত তিনজন আসামীকে মহেশপুর উপজেলার রাজস্ব কমকর্তা (ভূমি) এর ভ্রাম্যমান আদালতে বিচার করা হয় এবং মোঃ ফারুক খান ও মোঃ মিজান মন্ডলকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ নুরুল ইসলামকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা শাস্তি প্রদান করা হয়েছে। 
 
৯।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৪৮,৯৫৮/-(চার লক্ষ আটল্লিশ হাজার নয়শত আঠান্ন) টাকা মাত্র।