১। অদ্য ১৩ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪ টা হতে ০৪ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬২/৯-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর
থানার নবদূর্গাপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ মুসলীম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এস আই বলবিন্দর শিং।