১। অদ্য ২৬ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ১২ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু খোরশেদ
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেষপুর থানার লড়াইঘাট গ্রামের
লড়াইঘাট মাঠ হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,৫০০/-(তেতাল্লিশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৬ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর
মাঠ হতে ০৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/- (বার
হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২৬ মে ২০১৫
তারিখ আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নওয়াপাড়া গ্রামের নওয়াপাড়া মাঠ
হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তুর
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ২৬ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ এসকেন্দার আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর
মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ
হাজার) টাকা মাত্র ।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৫৭,৫০০/-(এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত)
টাকা মাত্র।


