Tuesday, May 26, 2015
সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা
অদ্য ২৬ মে ২০১৫ তারিখে আনুমানিক বিকাল ০৫ টা হতে বিকাল ০৫ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাঘাডাংগা হাই স্কুল মাঠে স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী এবং নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
