Pages

Thursday, May 14, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১৪ মে ২০১৫



১।   অদ্য ১৪ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪ টা হতে ০৪ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এস আই জিতেন্দ্র ।
২।   অদ্য ১৪ মে ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪ টা হতে ০৪ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নেরর শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদার পাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর ক্যাম্প কমান্ডার এস আই রতন লাল।
৩।  উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।