Pages

Friday, May 15, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ মে ২০১৫


১।   গত ১৫ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া দত্তবাড়ী মাঠ হতে ২৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৪,৮০০/-(এক লক্ষ চার হাজার আটশত)টাকা মাত্র।
২।   অদ্য ১৬ মে ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার)টাকা মাত্র।
৩। অদ্য ১৬ মে ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী রবিউলর আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তর পাড়া আমবাগান হতে ৪৭ বোতল ভারতীয় মদ এবং ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৩,৩০০/-(তিরাশি হাজার তিনশত)টাকা মাত্র।


৪।   অদ্য ১৬ মে ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর পাঁকা রাস্তা উপর হতে ৯০০টি ভারতীয় নিমোসিল ট্যাবলেট এবং ০১ কেজি ভারতীয় জিরা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৩০০/-(নয় হাজার তিনশত)টাকা মাত্র।

৫।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,২১,৪০০/-(দুই লক্ষ একুশ হাজার চারশত )টাকা মাত্র।

৫।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,১২,১০০/-(দুই লক্ষ বার হাজার একশত )টাকা মাত্র।