১। অদ্য ২৪ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের বেনীপুর ডিসপুটমাঠ
হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার
পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৪ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্র্রামের হরিহরনগর
কাচাঁ রাস্তার নিকট হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত)টাকা মাত্র।
৩। অদ্য ২৪ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাঠপাড়া গ্রামের মাঠপাড়া নামক
স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ২৪ মে
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্র্রামের মানিকপুর
মাঠ হতে ৯৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪১,০০০/-(এক
লক্ষ একচল্লিশ হাজার)টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,১৮,১০০/-(দুই
লক্ষ আঠার হাজার একশত) টাকা মাত্র।


