Pages

Thursday, June 30, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ জুলাই ২০১৬

শুন্য

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ জুলাই ২০১৬



১।   কার্পাসডাংগা করিডোর-গরু ১০ টি রাজস্ব আদায় ৫,০০০/-।
২।   গুরুদাহ করিডোর-শুন্য।

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩০ জুন ২০১৬



অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুড়িপোতা চার রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সরদার । বর্ণিত সভায় মোঃ সুলতান মিয়া প্রধান শিক্ষক বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩০ জুন ২০১৬



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২৮৯ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২৫৩ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৩৬ জন                
খ।   ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৪৩ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৩০৩ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৪০ জন
     রাজস্ব আদায়ঃ-শুন্য।

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩০ জুন ২০১৬



১।    অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফউল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি তারা দত্ত।
২।   অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এএসআই ইন্দ্রজিত রায়।
৩।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

Wednesday, June 29, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩০ জুন ২০১৬



১।   অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গোলাম সরোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামের লোকনাথপুর পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ { মোঃ নাছির উদ্দিন (৪৫), পিতা-বুদু মালিকা, গ্রাম-নাস্তিপুর, পোঃ- দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ভারতীয় চান্দি রুপা ৬৮৮ ভরি এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৫,২৬,০০০/-(পনের লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোপদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

২।   অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১২২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,৮০০/-(আচল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৫,৭৪,৮০০/-(পনের লক্ষ চুয়াত্তর হাজার আটশত) টাকা মাত্র।

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ৩০ জুন ২০১৬



১।   কার্পাসডাংগা করিডোর-গরু ৪৩ টি এবং মহিষ ০২ টি রাজস্ব আদায় ২২,৫০০/-।
২।   গুরুদাহ করিডোর-শুন্য।