Pages

Sunday, June 12, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১২ জুন ২০১৬



১।   অদ্য ১২ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ হতে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।

২।   অদ্য ১২ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ হতে ১৬ টি ভারতীয় টস লাইট, ১৩৪ টি পেন্সিল কাটার, ১১২ টি বুংরু, ৩১৮ টি মাথার ব্যান্ড, ৮৭ জোড়া হাতের চুড়ি, ২০০০ টি মাবেল, ২৮৮ টি গলার চেইন, ১৬ প্যাকেট চুমকি, ৪০৮০ পাতা কপালের টিপ, ৪২০০ জোড়া কানের রিং এবং ১২ টি ব্যাগ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৬৬,৫২০/-(এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত বিশ) টাকা মাত্র।

৩।   অদ্য ১২ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৬০,১২০/-(দুই লক্ষ ষাট হাজার একশত বিশ) টাকা মাত্র।