অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে
০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় বুড়িপোতা চার রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সরদার । বর্ণিত সভায়
মোঃ সুলতান মিয়া প্রধান শিক্ষক বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
