১। অদ্য ২৮ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর
গ্রামের জয়নগর মাঠ হতে ৯৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,০০০/-(
আটত্রিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৮ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,১৩,০০০/-(এক লক্ষ তের হাজার) টাকা মাত্র।

