১। অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৮ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ গোলাম সরোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামের লোকনাথপুর পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত
আসামীসহ { মোঃ নাছির উদ্দিন (৪৫), পিতা-বুদু মালিকা, গ্রাম-নাস্তিপুর, পোঃ- দর্শনা, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা} ভারতীয় চান্দি রুপা ৬৮৮ ভরি এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ১৫,২৬,০০০/-(পনের লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত
আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোপদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২। অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১২২ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,৮০০/-(আচল্লিশ হাজার আটশত)
টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৫,৭৪,৮০০/-(পনের
লক্ষ চুয়াত্তর হাজার আটশত) টাকা মাত্র।

