১। অদ্য ২৫ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার বচিতলা গ্রামের বচিতলা মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৫ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরেপুর জেলার মেহেরপুর
থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর পাটক্ষেত মাঠ হতে ১১ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৫
জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবু মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা আইসিপি মাঠ হতে
৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার)
টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৪৮,৫০০/-(এক
লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।


