Pages

Tuesday, June 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ জুন ২০১৬




১।   অদ্য ২৯ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার নায়েক গিয়াস ভারভেজ হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর পুকুরপাড় হতে ৯০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ২৯ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী বাশ বাগান হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৫০০/-(আঠাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   অদ্য ২৯ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার শালিকা থানার আড়পাড়া গ্রামের আড়পাড়া পাকা রাস্তার উপর হতে ৫৮ প্যাকেট বিভিন্ন প্রকার ইনজেকশন, ২৫৮৮ প্যাকেট বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১৩৬ টি ড্রপ, ২০ কাটুন সিগারেট এবং ৩৬৩০ জোড়া ইমিটেশনের কানের দুল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৩,২১,০৭২/-(তের লক্ষ একুশ হাজার বাহাত্তর) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৩,৮৫,৫৭২/-(তের লক্ষ পঁচাশি হাজার পাঁচশত বাহাত্তর) টাকা মাত্র।