১। অদ্য ১৪ জুন
২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২৪
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত)
টাকা মাত্র।
২। অদ্য ১৪ জুন
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া
গ্রামের হুদাপাড়া মাঠ হতে ৯৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,৪৮,৫০০/-(এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৪ জুন
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ
হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাত্তর
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৪ জুন
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী রেল
ষ্টেশন হতে ১৪০০ টি ভারতীয় ফটকা বাজী, ৫০০০ টি বরশী এবং ১৬৫ কেজি পলিথিন আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,৬২,৫০০/-(চার লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা
মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬,৯৫,৬০০/-(ছয়
লক্ষ পচানব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।