১। অদ্য ২৩ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আবুল বাসার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার বারাদি গ্রামের বারাদি মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৩ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৯ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর ঈদগাহ মাঠ হতে ৫৩০ জোড়া চুরি, ২০ জোড়া
বালা, ১২০ টি মালা এবং ৮০ জোড়া স্যান্ডেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৭৪,০০০/-(দুই
লক্ষ চুয়াত্তর হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৩ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর ঈদগাহ মাঠ হতে ১৮০০ কেজি মাসকালাই আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,৬৮,০০০/-(পাচ
লক্ষ আটষট্টি হাজার) টাকা মাত্র।


