১। অদ্য ১৮ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার নায়েক
মোঃ গিয়াস পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিরল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।
২। অদ্য ১৮ জুন
২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৭ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শ্যামকুড় গ্রামের শ্যামকুড়
পাকা রাস্তার উপর হতে ২৪ বোতল ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১,৪৪,০০০/-(এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৫৮,৪০০/-(এক লক্ষ আটান্ন হাজার চারশত) টাকা
মাত্র।

