১। অদ্য ১৩ জুন
২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দশনা বিওপি টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দশনা গ্রামের দশনা পুরাতন বাজার
হতে ৪৩ জোড়া ভারতীয় বিভিন্ন প্রকার স্যান্ডেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
২১,৫০০/-(একুশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১৩ জুন
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৮০
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩২,০০০/-(বত্রিশ
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৩ জুন
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল
কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আটকবর
গ্রামের আটকবর দক্ষিন মাঠ হতে ৭০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৫৮,৫০০/-(এক লক্ষ আটান্ন হাজার পাঁচশত)
টাকা মাত্র।