Pages

Wednesday, June 15, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ জুন ২০১৬





১।   অদ্য ১৬ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিয়ালমারী গ্রামের শিয়ালমারী বাজার হতে ০৩ জন ধৃত আসামীসহ {১। মোছাঃ মরিয়ম (৪০), স্বামী- বাবুল হোসেন, ২। মোছাঃ পারভীন (৩৫), স্বামী-জাহিদ, ৩। মোছাঃ নাছরিন (২৮), স্বামী-বাপ্পি সকলের গ্রাম-শিথারামপুর, পোঃ-বাজারহাট, থানা-কোতয়ালী, জেলা-যশোর} ১১৪ বোতল ফেন্সিডিল, ২৪ টি খালি বোতল, ১৮০ টি বোতলের মুখ, ১ বোতল ফেন্সিডিল তৈরীর ভেজাল লিকুইড মেডিসিন এবং ০৪ টি মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৬,৪৪০/-(ছেষট্টি হাজার চারশত চল্লিশ) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল জীবননগর থানায় সোপদ করার কাযক্রম প্রক্রিয়াধীন।


২।   অদ্য ১৬ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী আমবাগান মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩২,১০০/-(বত্রিশ হাজার একশত) টাকা মাত্র।



৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯৮,৫৪০/-(আটানব্বই হাজার পাঁচশত চল্লিশ) টাকা মাত্র।