১। অদ্য ২৪ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব
সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ৯৫,৬০০/-(পচানব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।
২। অদ্য ২৪ জুন ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০২ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার নায়েক
মোঃ গিয়াস পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৮৯,৬০০/-(উননব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ২৪ জুন ২০১৬ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার ছটাংগা গ্রামের ছটাংগা মাঠ হতে ৫৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৮৮,৫০০/-(আটাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৭৩,৭০০/-(দুই
লক্ষ তিয়াত্তর হাজার সাতশত) টাকা মাত্র।

