Pages

Monday, June 27, 2016

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ২৭ জুন ২০১৬



অদ্য ২৭ জুন ২০১৬ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকা হতে ১২৩০ ঘটিকা পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট ভারতের অভ্যন্তরে গেদে বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী ভিপিএস ইয়াদব এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ তাজুল ইসলাম জি+, বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ জসিমউদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী সতিষ চন্দ্র শ্রী সারওয়ান দাস। উক্ত পতাকা বৈঠকে বিজিবি বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।