১। আজ (১৫ জুন ২০১৬) রাত আনুমানিক ০৩ টা ১৫ মিনিটের
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির
মজিদ এর সার্বিক তত্ত্বাবধানে নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার জীবননগর মোড় হতে পশ্চিমে দৌলতগঞ্জ নামক স্থানে পাকা রাস্তার
উপর ফাঁদ পাতে। রাত আনুমানিক ০৩ টা ৩০ মিনিটের সময় ঢাকাগামী মালামাল বোঝাই একটি
পিকআপ(ঢাকা মেট্রো ন-১৮-৮০১৭)টহল দলের কাছাকাছি আসলে তা তল্লাশী করার জন্য বিজিবি
টহল দল চ্যালেঞ্জ করলে পিকআপ এর চালক ও হেলপার নেমে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে
যায়। তখন টহল দল পিকআপটি আটক করতঃ তল্লাশী করে অবৈধভাবে পাচারকৃত ভারতীয়
উন্নতমানের শাড়ী ১০১৮ টি, শার্ট পিস ৬৭ টি, থানকাপড় ৩৩৮ মিটার উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫২,৯২,৫০০/-টাকা এবং যানবাহনের আনুমানিক মূল্য ১৮,০০,০০০/-টাকা। ২। অদ্য ১৫ জুন
২০১৬ তারিখ আনুমানিক ভোর ০৫ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ১৯ বোতল ভারতীয় মদ এবং ৪৭ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৭,৩০০/-(সাতচল্লিশ হাজার তিনশত) টাকা
মাত্র।
৩। অদ্য ১৫ জুন
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ কাজী রবিউল সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামের জগন্নাথপুর
বাজারের পাশ্বে বাশ বাগান হতে ০৩ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।