১। অদ্য ১০ জুন
২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
জামতলা মাঠ হতে ০১ টি ভারতীয় ইয়ামাহা মোটরসাইকেল ১০০সিসি আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা মাত্র।
২। অদ্য ১০ জুন
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি
মাঠ হতে ১২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৯,৬০০/-(উনপঞ্চাশ
হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ১০ জুন
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ বারেক শেখ সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ
হাজার দুইশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬৮,৮০০/-(এক লক্ষ আটষট্টি হাজার আটশত) টাকা
মাত্র।