Pages

Thursday, June 16, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ জুন ২০ ১৬



১।   অদ্য ১৭ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৮,৪০০/-(আটার হাজার চারশত) টাকা মাত্র।


২।   অদ্য ১৭ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ছডাংগা গ্রামের ছডাংগা আমবাগান মাঠ হতে ১২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫০,৮০০/-(পঞ্চাশ হাজার আটশত) টাকা মাত্র।

৩।   অদ্য ১৭ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের আনন্দবাস সোহাগীতলা মাঠ হতে ৩৯৯৫২ পিস ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১১,৯৮,৫৬০/-(এগার লক্ষ আটানব্বই হাজার পাঁচশত ষাট) টাকা মাত্র।

৪।   অদ্য ১৭ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,৪০০/-(ত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।

৫।   অদ্য ১৭ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মঞ্জুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৫৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮৮,৫০০/-(আটাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।


৬।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৩,৮৬,৬৬০/-(তের লক্ষ ছিয়াশি হাজার ছয়শত ষাট) টাকা মাত্র।