Pages

Thursday, June 9, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ জুন ২০১৬



১।   অদ্য ০৯ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর কোম্পানীর টহল কমান্ডার নায়েক মোঃ আমানউল্লাহ ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ১০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৬,০০০/-(এক লক্ষ ছাপান্ন হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ০৯ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাদ্রাসা মাঠ হতে ১৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,২৫,০০০/-(দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৮১,০০০/-(তিন লক্ষ একাশি হাজার) টাকা মাত্র।