Pages

Saturday, June 25, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৬ জুন ২০১৬



১।   অদ্য ২৬ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শামছুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর খালপাড়া হতে ১২০ টি ভারতীয় বুড়িমার চকলেট পটকা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২০০/-(এক হাজার দুইশত) টাকা মাত্র।

২।   অদ্য ২৬ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর কাভাড ভ্যান তল্লাশী করে ১০৫০০ টি ভারতীয় ওয়ান টাইম প্লেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ২৬ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া তিন চাকার মাঠ হতে ৫৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮২,৫০০/-(বিরাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৯৩,৭০০/-( দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশত) টাকা মাত্র।