Pages

Monday, June 20, 2016

চুয়াডাংগা বিজিবির চোলাচালান বিরোধী অভিযান ২০ জুন ২০১৬



১।   অদ্য ২০ জুন ২০১৬ রাত আনুমানিক ০৩ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর সার্বিক তত্ত্বাবধানে নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর ৭৪ এবং ৭৫ মেইন পিলার এর মাঝামাঝি স্থানের পাট ক্ষেতের ভিতর হতে পরিত্যক্ত অবস্থা ২১৮ টি ভারতীয় উন্নতমানের শাড়ী, ১০০ টি পাঞ্জাবী এবং ১১৫০ টি চশমা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২১,৮১,৫০০/- (একুশ লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা ।


২।   অদ্য ২০ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তালশাড়ী গ্রামের তালশাড়ী পাকা রাস্তার পাশ্বে আমবাগান হতে পরিত্যক্ত অবস্থায় ১১০ টি ভারতীয় ইনজেকশন, ৯০০ টি এবিডি ট্যাবলেট, ২০০০০ টি সিটিজা ট্যাবলেট, ২৪০০ টি ইস্পান ট্যাবলেট এবং ১০০০০ টি অনাগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৫৩,০০০/-(আট লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা মাত্র।



৩।   অদ্য ২০ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দশনা গ্রামের দশনা হল্ড ষ্টেশনের পাশ্বে পরিত্যক্ত অবস্থায় ১১৯ টি ভারতীয় ‍উন্নতমানের শাড়ী এবং ৫০ টি থ্রীপিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৪৫,০০০/-(আট লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।



৪।   অদ্য ২০ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ২১৬০ টি ভারতীয় পাইজিনা ট্যাবলেট, ৩০০০০ টি ড্যাপসন ট্যাবলেট, ৬৬০০ টি ডাইজক্সিন ট্যাবলেট এবং ১০০০ টি সাইনোমাইসিন ক্যাপসুল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৭,৪৪০/-(সাতানব্বই হাজার চারশত চল্লিশ) টাকা মাত্র।



৫।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩৯,৭৬,৯৪০/-(উনচল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত চল্লিশ) টাকা মাত্র।