১। অদ্য ২২ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার শালিকা থানার
আরপাড়া গ্রামের আরপাড়া পাকা রাস্তার উপর কাভাড ভ্যান তল্লাশী করে ৩৫০ কেজি বাংলাদেশী
নিষিদ্ধ পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৭৫,০০০/-(এক লক্ষ
পচাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২২ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৯৪,২০০/-(এক লক্ষ চুরানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।

