Pages

Wednesday, May 31, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ জুন ২০১৭



১।   অদ্য ০১ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।

২।   অদ্য ০১ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ০১ টি বলদ গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ৪৮ বোতল ফেন্সিডিল এবং ০১ টি গরু এর সর্বমোট মূল্য ৮৯,২০০/-(উননব্বই হাজার দুইশত) টাকা মাত্র।

ঢাকা -কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ মে ২০১৭



ক।       বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক- ৩৬৫ জন)
        ১।     বাংলাদেশী নাগরিকঃ ৩২৭ জন
       ২।     ভারতীয় নাগরিকঃ ৩৭ জন
          ৩।     অস্ট্রেলিয়া নাগরিকঃ ০১ জন
                 রাজস্ব আদায়ঃ- নাই

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ মে ২০১৭



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৪৩৫ জন)
          ()      বাংলাদেশী নাগরিকঃ ৪২১ জন
          ()      ভারতীয় নাগরিকঃ ১৪ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩০৬ জন)
          ()      বাংলাদেশী নাগরিকঃ ২৮৭ জন
          ()      ভারতীয় নাগরিকঃ ১৯ জন
       রাজস্ব আদায়ঃ-শুন্য।