Pages

Monday, May 15, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ মে ২০১৭



১।   অদ্য ১৬ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (আরআইবি এবং এফআইজি) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মনজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার ভবরপাড়া গ্রামের ভবরপাড়া তিন রাস্তার মোড় নামক স্থান হতে ০২ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮২,০০০/-(বিরাশি হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ১৬ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী পাকা রাস্তার উপর হতে ৩৮২ টি বিভিন্ন প্রকার মোটর সাইকেলের খুচরা যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪১,৭৫০/-(একচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।

৩।   উপরে আটককৃত ০২ টি গরু এবং ৩৮২ টি বিভিন্ন প্রকার মোটর সাইকেলের খুচরা যন্ত্রাংশ এর সর্বমোট মূল্য ১,২৩,৭৫০/-( এক লক্ষ তেইশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।