অদ্য ০৯ মে ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৫টা হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য রুদ্রনগর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় রুদ্রনগর তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন রুদ্রনগর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম । বর্ণিত
সভায় মোঃ তোফাজ্জোল হোসেন প্রধান শিক্ষক রুদ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ
আমজাদ হোসেন মেম্বার ১নং ওয়ার্ড কুতুবপুর ইউপি, মোঃ লাল মিয়া ইমাম রুদ্রনগর জামে
মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।