Pages

Sunday, May 14, 2017

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১৪ মে ২০১৭



১।    অদ্য ১৪ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪/১৪-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বড়বলদিয়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মুখেশ চন্দ্র।  

২।    অদ্য ১৪ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের রুদ্রনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২৬ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার রুদ্রনগর বাশবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রুদ্রনগর বিওপি পক্ষে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ আব্দুল হাই আল হাদী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ভাটুপাড়া ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এসিং ইয়াদব।

৩।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।