অদ্য ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকা হতে ১২৩০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১০৫ এর নিকট মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর কমপ্লেক্সে (জিআর ৪২৯১৫৪ মানচিত্র ৭৯এ/১০) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩, ১৫ ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের সাথে একত্রে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার, ১৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুপ লাল ভাগাত ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রহিতাশভা মিনা। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জিল্লুর রহমান, পিএসসি, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর, জি+ ও সহকারী পরিচালক মোঃ শাহজাহান আলী এবং বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী ভিপিএস ইয়াদব ও শ্রী ডিএস রাওয়াত, ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী রিশি কুমার এবং ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী অমিত শর্মা ও শ্রী দাবিন্দ্র সিংহ। বর্ণিত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।