১। অদ্য ১৪ মে ২০১৭ তারিখ সকাল
আনুমানিক ০৯টা ৪৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাজাপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের সাফারী কাঠালবাগান নামক স্থান হতে নিম্নবর্ণিত
আসামীসহ ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয়
হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে জীবননগর থানায় সোপর্দ করতঃ হাবিলদার
মোঃ আশানুল হক বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছেঃ
ক। ধৃত আসামী-০১ জন (মোঃ হাবিবুর
রহমান হাব্বুল (২৮), পিতা-মোঃ আখের আলী, গ্রাম-শিংনগর,
থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা)
খ। পলাতক আসামী-০১ জন (মোঃ আব্দুর
রাজ্জাক(৪৫), শ্বশুর-মোঃ মোকশেদ আলী, গ্রাম-শিংনগর,
থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা)
২। অদ্য ১৪ মে ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল এবং আরআইবি) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ১২০ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা
মাত্র।
৩। উপরে আটককৃত ১৪৪ বোতল
ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র।