Pages

Thursday, May 11, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১১ মে ২০১৭



অদ্য ১১ মে ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৫টা হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বারাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলূর রহমান । বর্ণিত সভায় শরিফুল ইসলাম ইমাম বারাদি জামে মসজিদ, মোঃ ইউসুফ প্রিন্সিপাল বড়বলদিয়া কলেজ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।