১। অদ্য ০৬ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ৯৩ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইসারবাড়ী
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ জাহাংগীর আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের মহাখোলা ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দয়া রাম।
২। অদ্য ০৬ মে ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা
৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বেলতলা
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার
মোঃ আব্দুল বারেক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরএন গুপ্তা।
৩। অদ্য ০৬ মে ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৪টা ৩০
মিনিট হতে ০৫টা পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৩/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর
থানার কাকমারি মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী
কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১
বিএসএফ ব্যাটালিয়নের ব্রাম্ননগর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অজয় কুমার।
৪। অদ্য ০৬ মে ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৫টা ২০
মিনিট হতে ০৬টা পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার বেলতলা
নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ অহিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের জিন্দা ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রতনা রাম।
৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে
উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না
কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।