১। অদ্য ১৭ মে ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ নামক স্থান
হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ১৭ মে ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ
জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ১৪ পিচ শাড়ী, ১১ পিচ
থ্রী-পিচ, ১৭ টি পাঞ্জাবী, ০২ টি বেডসিট, ৩২ টি ব্লাউজ, ০৫ টি জিন্স প্যান্ট, ২৬
টি লুংগি, ০৪ টি নাইটি, ০৮ টি ব্রা এবং ০৬ টি বাচ্চাদের ফ্রগ জামা আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ২,০৫,৬০০/-(দুই লক্ষ পাঁচ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ২০ বোতল মদ, ১৪
পিচ শাড়ী, ১১ পিচ থ্রী-পিচ, ১৭ টি পাঞ্জাবী, ০২ টি বেডসিট, ৩২ টি ব্লাউজ, ০৫ টি
জিন্স প্যান্ট, ২৬ টি লুংগি, ০৪ টি নাইটি, ০৮ টি ব্রা এবং ০৬ টি বাচ্চাদের ফ্রগ জামা এর সর্বমোট
মূল্য ২,৩৫,৬০০/-( দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।