অদ্য ১৫ মে ২০১৭ তারিখ আনুমানিক সকাল ০৮টা ৪৫ মিনিট হতে ০৯টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা
জেলার জীবননগর
থানার অন্তর্গত বড়বলদিয়া মানিকপুর মোড় নামক স্থানে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ
এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক
মুহাম্মদ লুৎফুল কবীর, জি+ । এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় মোঃ ফারুক হোসেন প্রধান
শিক্ষক শিংনগর হাইস্কুল, মোঃ শুকুর আলী সাবেক মেম্বার, মোঃ ইছাহাক আলী ইমাম
মানিকপুর জামে মসজিদ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং
মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।