Pages

Sunday, May 14, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক শাড়ী, থ্রীপিচ এবং ফেন্সিডিল উদ্ধার ১৫ মে ২০১৭



১।   অদ্য ১৫ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল সোর্স) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানার ঝিনাইদহ তেল পাম্প নামক স্থান হতে ১৫১ পিচ ভারতীয় উন্নত মানের থ্রী পিচ এবং ১০২ পিচ ভারতীয় উন্নত মানের শাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১২,৬৫,০০০/-(বার লক্ষ পয়ষট্টি হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ১৫ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার) টাকা মাত্র।

৩।   উপরে আটককৃত ১৫১ পিস থ্রীপিচ, ১০২ পিস শাড়ী এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১২,৮৪,২০০/-( বার লক্ষ চুরাশি হাজার দুইশত) টাকা মাত্র।