১। অদ্য ৩০ মে ২০১৭
তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ৭২
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/- (আটাশ হাজার
আটশত) টাকা মাত্র।
২। অদ্য ৩০ মে
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানার বারবাজার গ্রামের বারবাজার
পাকা রাস্তার উপর বাস তল্লাশি করে ৯৮ জোড়া জুতা এবং ৩৯৯ টি বিভিন্ন প্রকার কসমেটিক
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪৩,৯৫০/-(এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত
পঞ্চাশ) টাকা মাত্র।
৩। অদ্য ৩০ মে
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া
মোড় নামক স্থান হতে ০১ টি ডিসকভার মোটর সাইকেল (পরিত্যক্ত) অবস্থায় আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত ৭২ বোতল ফেন্সিডিল, ৯৮ জোড়া জুতা, ৩৯৯ টি বিভিন্ন প্রকার কসমেটিক
আইটেম এবং ০১ টি মোটর সাইকেল এর সর্বমোট মূল্য ৩,৩২,৭৫০/-(তিন লক্ষ বত্রিশ হাজার
সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।

