Pages

Wednesday, May 10, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১০ মে ২০১৭


অদ্য ১০ মে ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মানিকপুর বটতলা মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক। বর্ণিত সভায় মোঃ ফারুক হোসেন প্র্রধান শিক্ষক শিংনগর হাই স্কুল, মোঃ ইসাহাক আলী ইমাম মানিকপুর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৩৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।